১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৮:০৮

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

ইমামগণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক-কেসিসি প্রশাসক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশেনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন-ইমামগণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। সে কারণে সমাজের প্রতি ইমামদের দায়িত্বও অনেক। উন্নয়ন পরিকল্পনা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়াও যে কোন সামাজিক অবক্ষয় রোধ এবং সমাজের মানুষের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এছাড়া জাতীয় যে কোন দুর্যোগের বিষয়ে সঠিক বার্তা জনগণের কাছে সহজে পৌঁছে দিতে খুলনা সিটি কর্পোরেশন সবসময় ইমামদের সহযোগিতা নিয়ে থাকে।

আজ সোমবার সকালে নগরীর বয়রাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমি ১২২৭তম দলের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।

বর্তমান সরকার কর্তৃক ইমামদের ভাতার আওতায় আনার পদক্ষেপ-কে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরীতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পর্যাপ্ত বৃক্ষরোপণে জনসাধারণকে উৎসাহ প্রদানে ভূমিকা পালনের জন্য ইমামদের প্রতি আহবান জানান। একইসাথে সমাজের নেতা হিসেবে দেশের উন্নয়নে সঠিক তথ্য প্রচার ও জনগণের বিভ্রান্তি দূর করতে কাজ করারও অনুরোধ জানান।

ইমাম প্রশিক্ষণ একাডেমি-খুলনার উপপরিচালক কৃষিবিদ এবিএম তবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশন-খুলনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম মোঃ মোস্তফা ও সহকারী পরিচালক আল ফারুক এবং প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তৃতা করেন ইমাম মোঃ আব্দুল্লাহ।

উল্লেখ্য, নিয়মিত ১২২৭তম এ প্রশিক্ষণে খুলনা বিভাগের ৭টি জেলার ১’শ ২ জন ইমাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশাসক প্রশিক্ষণ গ্রহণকারী ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন