১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:২৩

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬

  • শেয়ার করুন
তথ্য প্রতিবেদক : খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।
মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা তিন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে তাঁর বাম ঊরুতে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সদর থানার অফিসার ইনচার্জ মো লোকমান হোসেন জানান, রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকার একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঘটনার সময় বিশাল ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাম পায়ের ঊরুতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম লুৎফর শেখ।
গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা এখনো জানাযায়নি।
 তবে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মাধ্যমে তা উদঘাটনের চেষ্টা করছেন বলে পুলিশ কমিশনার মো : সাজ্জাদুর রহমান জানান।  তিনি বলেন, অপরাধী খুব শিঘ্রই আইনের আওতায় আসবে। ঘটনার কারন উদঘাটনে পুলিশ ও এসআর বি-র কয়েকটি টিম কাজ করছে।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন