১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:১৩

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬

  • শেয়ার করুন

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার রিফ্রেসার কর্মশালা

কয়রা প্রতিনিধি : সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে খুলনার কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে যুবকদের অংশগ্রহণে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ব্লু ইকোনমি অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ফর লাইভলিহুড জাস্টিস প্রকল্পের( BID4CJ) আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে অক্সফাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড

কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমনের পরিচালনায় রিফ্রেসার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মো : আব্দুল্লাহ আল বাকী, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন, যুব উন্নয়ন অফিসার কে এম মফিজুর রহমান, সাংবাদিক রিয়াছাদ আলী,কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন, ইয়ুথ সদস্য রাসেল আহম্মেদ, ফরহাদ হোসেন,আশিকুজ্জামান, আশামনি, খাদিজা সুলতানা প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণকারীদের বাস্তুতন্ত্রের গুরুত্ব, পরিবেশের ওপর বিরূপ প্রভাব, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সুন্দরবনকেন্দ্রিক পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় যুবসমাজের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন