প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় কয়রা সদরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কেএম মফিজুর রহমান এবং ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুল আহাদ।
এ ছাড়া সভায় বক্তব্য দেন এনজিও প্রতিনিধি নাসির উদ্দীন, শরিফুর রহমান, মিজানুর রহমান, তানিয়া আক্তার, তৈয়বুর রহমান, হাসিবুল ইসলাম টুটুল, অভিজিৎ মহলদার, মুর্শিদা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।