৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:০৭

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬

  • শেয়ার করুন

আশাশুনি প্রতিনিধি : নবগঠিত আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিলটি ঢোল শহরত সহকারে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উ নবগঠিত কমিটির আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এড গোলাম গনি দুদু। সদস্য সচিব জি এম খালিদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, নব গঠিত কমিটির সদস্য সচিব এস এম আশিকুজ্জামান আশিক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঃ মজিদ ও সাজিনুর রহমান সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, যুগ্ম আহবায়ক মোজাফফর হোসেন রিপন, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্ট সদর ইউনিয়নের সেক্রেটারী জয়দেব কুমার বিশ্বাস, মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, আঃ লতিফ, হাফিজুল ইসলাম, মেম্বার মোক্তার হোসেন, নেওয়াজ ও সদস্য জাহাঙ্গীর আলম ফরিদুল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন