প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬

তথ্য প্রতিবেদক : জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ইপিআই কর্মসূচিতে এইচপিভি ভ্যাকসিন অন্তর্ভুক্ত করার বিষয়ে এক এডভোকেসী সভা আজ রবিবার দুপুরে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
দাতা সংস্থা ইউনিসেফ-এর সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
সভায় ২০২২ সালের একটি সমীক্ষা তুলে ধরে বলা হয়, প্রতিবছর বিশে^ প্রায় ৭ লক্ষ নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয় এবং যার অর্ধেকের বেশি মৃত্যুবরণ করে। উন্নয়নশীল দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের নারীদের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার হার অধিক উল্লেখ করে সভায় জানানো হয় দেশের নারীরা যত প্রকার ক্যান্সারে আক্রান্ত হয় তারমধ্যে ব্রেস্ট ক্যান্সারের পরেই জরায়ুমুখ ক্যান্সারের অবস্থান। ২০১৭ সালে বাংলাদেশে প্রায় ৮ হাজারের অধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয় যার মধ্যে ৫ হাজারের বেশি রোগী মৃত্যুবরণ করে। বিয়ের পূর্বে অর্থাৎ ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এইচপিভি ভ্যাকসিনের আওতায় আনতে পারলে জরায়ুমুখ ক্যান্সার থেকে ৯৫ ভাগ নারীকে মুক্ত রাখা সম্ভব।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, টিকা প্রদানে ধারাবাহিকতা না থাকায় শুধু খুলনায় হামে আক্রান্ত হয়ে প্রায় ২৫জন শিশু মৃত্যুবরণ করেছে। এ বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন। এইচপিভি টিকার বিষয়েও সচেতনতা বৃদ্ধিতে তিনি শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দদের ইতিবাচক ভূমিকা আশা করেন। একই সাথে এই টিকার বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয়সমূহে পোস্টার স্থাপনসহ প্রচার মাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর জন্য স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: আশরাফ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মো: নুরুল ইসলাম, ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মো: গোলাম কিবরিয়া ও ইউনিসেফÑখুলনার ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার বিশ^াস। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ।
সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোনাডাঙ্গা কেডিএ আবাসিক এলাকায় (১ম ফেজ) খুলনা প্রোগ্রেসিভ লায়ন্স কাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্বব্যাপী লায়ন্স ইন্টারন্যাশনাল-এর সেবা সপ্তাহ উপলে আয়োজিত অক্টোবর সেবা সপ্তাহের উদ্বোধন করেন। “একসাথে আমরা এগিয়ে যাবো, এক সাথে আমরা সমৃদ্ধ হবো” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাব প্রেসিডেন্ট লায়ন আনিসুজ্জামান, সেক্রেটারি লায়ন রেজওয়ানুর রহমান, ট্রেজারার লায়ন মেরিনা যুথি, সহসভাপতি লায়ন এস এম সাহিদ ইকবাল টিংকু ও লায়ন সুমিয়া নাসরিন, লায়ন ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার, লায়ন তাহমিনা আক্তার, খুলনা সিটি কর্পোরেশন মেডিকেল অফিসার ও ডাঃ শরিফ সামিউল হক। অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন এডঃ কুদরত-ই-খুদা। অন্যান্যদের মধ্যে মেডিকেল সাপোর্ট টিমে উপস্থিত ছিলেন সীমা আক্তার, ডাঃ তারানা তাবাচ্ছুম, ইয়াসিন আরাফাত, অভিজিৎ হালদার, শিউলী আক্তার, মোঃ বাদশা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে খুলনা প্রোগ্রেসিভ লায়ন্স কাবের সহায়তায় দিনব্যাপী এফপিএবি মেডিকেল সেন্টারে বিনা পয়সায় ডায়াবেটিস ক্যাম্প এবং ডেঙ্গু পরীা করা হয়। এছাড়া সংস্থাটি সপ্তাহব্যাপী খুলনায় ডায়াবেটিস ক্যাম্প, ব্লাড গ্রুপিং, গর্ভবতী মায়েদের আল্ট্রসনো পরীা, ডেঙ্গু রোগীদের বিনা পয়সায় পরীা ও রিপোর্ট প্রদান, পথ শিশুদের মাঝে খাবার বিতরন, ডেঙ্গু সচেতনতায় নগরীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠান, বৃ রোপন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করবে।