১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:০৪

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

বটিয়াঘাটা রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬

  • শেয়ার করুন
বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা উপজেলার চরভরাটি এলাকায় সাধারণ মানুষের ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের রাস্তা থেকে প্রতিবন্ধকতা অপসারণ এবং স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুরখালি ইউনিয়ন ও গঙ্গারামপুর ইউনিয়ানের সাধারণ মানুষ ও বারোভুইয়া নুরুল উলূম মাদ্রাসার ছাত্র-শিক্ষক এর আয়োজনে লিখিত বক্তব্য পাঠ করেন বারোভুইয়া মসজিদের ইমাম আরিফ বিল্লাহ।
সাংবাদিক সম্মেলনে তিনি  অভিযোগ করেন,বটিয়াঘাটা উপজেলার শুরখালি  ইউনিয়নের মোজাম, মেশারফ মঈনুদ্দিন গং অবৈধ ভাবে চরভরাটি জমিতে থাকা প্রায় ৬০ বছর যাবত ধরে চলাচলের রাস্তা আটকিয়ে দখলে রাখার চেষ্টা করছে। চরভরাটি এলাকায় ইমাম, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন মুরব্বির বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে।” তাদের দাবি, এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন।
এসময়ে এলাকাবাসির পক্ষে বক্তারা আরও অভিযোগ করেন , চরভরাটি এলাকায় প্রায় ৫০ বিঘা জমি একটি পরিবারের ভোগদখলে রয়েছে। ওই এলাকার সাধারণ মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যে রাস্তা দিয়ে চলাচল করে আসছেন, সেই রাস্তার ওপর বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
এতে শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, নারী, শিশু ও স্থানীয় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন,তাদের বিরুদ্ধে কিছু বললে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি মুলক মিথ্যা মামলে দেন।
জনসাধারণের চলাচলের রাস্তা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইন ও প্রশাসনের মাধ্যমে সমাধান করা উচিত। সাধারণ মানুষের চলাচল বন্ধ করে সমস্যার সমাধান করা সম্ভব নয়।
সাংবাদিক সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ইমাম, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মুরব্বিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সুষ্ঠু তদন্ত করা; অভিযোগ মিথ্যা বা হয়রানিমূলক প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া; চরভরাটি এলাকার চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রাস্তার মালিকানা, ব্যবহার ও জনসাধারণের চলাচলের অধিকার বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত প্রদান।
এ ছাড়া কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধী থাকলে তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা চান না। তারা ন্যায়বিচার, সুষ্ঠু তদন্ত এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপজেলা প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তুলে ধরে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি প্রশাসনের নজরে আনার অনুরোধ জানান বক্তারা।সাংবাদিক সম্মেলন শেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান, জেলা প্রশাসক হুরে জান্নাত, উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর নিকট সরাসরি এসব অভিযোগ জানান।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন