৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৪১

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান

ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকে অবৈধ স্থাপনা, রোগী যাতায়াতে বিঘ্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬

  • শেয়ার করুন
ভ্রাম্যমাণ  প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে স্থাপনা থাকায় রোগী ও স্বজনদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন হাসপাতালে প্রবেশ ও বের হতে সমস্যায় পড়ছে বলে অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা।
স্থানীয়রা জানান, হাসপাতালের প্রধান প্রবেশপথটি রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফটকের সামনে  কতিপয় ব্যক্তি দোকানঘর করায় পথটি সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া প্রায়‌ই ওইসব দোকানের সামনে খরিদ্দারের বসার জন্য চেয়ার রাখায় আর‌ও ভোগান্তিতে পড়ে তারা। এতে রোগী  নিয়ে আসা স্বজনদের পাশাপাশি বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।এদিকে হাসপাতালের পুরাতন ভবনের নীচে রাতদিন ছাগল গরুর বিশ্রামাগার বলেও জনশ্রুতি রয়েছে। রোগী ও স্বজনদের দাবি, হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা স্থাপনাটি দ্রুত অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করা হলে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে জরুরি রোগী পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের প্রবেশপথ সবসময় বাধামুক্ত রাখার দাবি জানান তারা
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন