৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৩৯

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান

মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর নির্দেশনা এমপি নবীর

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬

  • শেয়ার করুন
ভ্রাম্যমাণ  প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার কমপ্লেক্স ভবনের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের  সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি।তিনি তার বক্তব্যে মাদক নির্মূল,সন্ত্রাস দমন,সনাতনী দের শারদীয় দূর্গা পূজা নির্বিগ্নে উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার লক্ষে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দেন।
বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবির,কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান,উপজেলা বিএনপি সদস্য সচিব সরদার আব্দুল মালেকসহ অনেকে।এ সময়  সরকারি কর্মকর্তা,সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় উপজেলার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন