২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:১৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা

হেলদি সিটি প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : হেলদি সিটি প্রকল্পের চলতি বছরের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করতে হেলদি সিটি ফোরামের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বিভাগীয় প্রধানদের এক মতবিনিময় সভা আজ সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় প্রকল্পের এ বছরের কার্যক্রম কেসিসির সামনে তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হেলদি সিটি ইনিশিয়েটিভের এনসিডিও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। এছাড়া সভায় হেলদি সিটি ফোরামের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে কয়েকটি প্রস্তাবনা উপস্থাপন ও আলোচনা করা হয়। পরে ফোরামের পক্ষ থেকে প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং সঞ্চালনা করেন হেলদি সিটি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুম বিল্লাহ। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, ফোরামের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের মোল্লা মারুফ রাশিদ, বিডি ক্লিনের সাইফুল ইসলাম, ক্লিনআপ-খুলনার খলিলুর রহমান, নবারুন সংসদের মোঃ মনিরুল এহসান, ব্রিক-এর এএসএম অহিদুল ইসলাম, বনছায়ার ফজিলাতুনেচ্ছা, সিএইডির কামরুন নাহার ঝর্ণা, মুক্তির আলোর নিয়ামুল করিম, নিরালা জনকল্যাণ সমিতির জিএম মঈন উদ্দিন ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহসহ ফোরামভুক্ত প্রায় ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী, নাগরিক নেতৃবৃন্দ, বেসরকারি সংস্থা (এনজিও), কারিগরি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে গঠিত হেলদি সিটি ফোরাম হেলদি সিটি প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হিসেবে কেসিসিকে সহায়তা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় খুলনা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন