২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:১৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬

  • শেয়ার করুন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেফতার করেছে। এ সময় জুয়া পরিচালনার অভিযোগে এক যুবকের কাছ থেকে জুয়া খেলা ও পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে অভিযান চালিয়ে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল হাকিম মোড়লের ছেলে বাদশা হোসেন (পারি জারি-২২৯/২৫ মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত), অপর মামলার আসামী শ্রীউলা গ্রামের আবু বক্কর সরদারের ছেলে বাবুল সরদার, কচুয়া গ্রামের এসকে মাকসুদ আহমেদের ছেলে এসকে মাহাবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া প্রতাপনগরের দরগাতলাআটি এলাকার আমিনুর গাজীর ছেলে শাহিনুর গাজীকে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর মামলায় গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শাহিনুর গাজী ওয়ানএক্স বেট ও মেলবেট অনলাইন জুয়া ক্যাসিনোর সাব-এজেন্ট হিসেবে জুয়া পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার কাছ থেকে জুয়া পরিচালনা ও খেলায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন