প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬

পাইকগাছা প্রতিনিধি : বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত ও অবহেলিত দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসা সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী প্রায় ২ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ শত রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হবে। বাকী রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হবে।
চোখ মানব দেহের একটি গুরুত্বপুর্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার সুবিধা-বঞ্চিত প্রতিটি মানুষের চোখের সুচিকিৎসায় লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি শুধুই নয় দলের নেতাকর্মীরা কাজ করে যাবো এটাই আমার দৃঢ় অঙ্গীকার করেন প্রধান অতিথির বক্তৃতায় বলেন,খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি আরও বলেন, মিথ্যা বুলি নয়, নির্বাচনের আগের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে হাসপাতাল উন্নয়নে থোক বরাদ্দ এনেছি, কলেজ সরকারিকরন, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন কল্পে বিশেষ বরাদ্দ এনেছি। আত্মসামাজিক উন্নয়নে মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে বরাদ্দ দিয়েছি। তিনি আরও বলেন, জামায়াত সর্বক্ষেত্রে জনসাধারণের সাথে প্রতারণা ও জালিয়াতি করে যাচ্ছে। ওরা ইসলামের কথা বলে বিধর্মীর মত আচরণ করছেন। সমাজের সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ দিয়েছিল, কিন্তু সেই অর্থ জামায়াত নিজের আত্মীয়-স্বজন শুধু নয় নিজের পিএস, এপিএস কেও দিয়েছে, আর বঞ্চিত করেছে আমার সাধারণ মানুষ গুলো কে। আমরা কথা দিয়ে যাচ্ছি জামায়াত কে এই অঞ্চলে ভন্ডামি করতে দেয়া হবে না। আপনাদের সাথে নিয়ে জামায়াতের সকল অপকর্ম রুখে দিবো।
২১ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফ্রী চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পাইকগাছা সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হকের সভাপতিত্বে চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার মোঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সত্তার। উপস্থিত ছিলেন, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, তুষার কান্তি রায়, আবুল হোসেন, মেছের আলী, আবুল মজিদ গোলদার, সুজিত মন্ডল, সন্তোষ কুমার সরকার, সাত্তার মোড়ল, মফিজুল ইসলাম টাকু, সন্তোষ দাস, আসাদুজ্জামান ময়না, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, ইব্রাহিম গাজী, ইমরান সরদার, কাজী সাজ্জাদ আহমেদ, কলিংরাজ মন্ডল, কার্তিক চন্দ্র রায়, ফয়সাল সানি প্রমুখ। সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল ও মোঃ আরাফাত হোসেন সহায়তায় চক্ষু ক্যাম্পে আগত রোগীদের মধ্য থেকে বাছাইকৃত রোগীদের বিদেশি লেন্স দিয়ে ছানি অপারেশন এবং ১ মাসের ঔষধ, চশমা, সম্পূর্ণ ফ্রি যাওয়া-আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্প পরবর্তী সোলাদানা ইউনিয়নের সকল প্রাইমারী স্কুলের শিক্ষক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষকদের সাথে আলাদা আলাদা মতবিনিময় সভায় উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি পর্যায়ক্রমে এই অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ তৈরি করতে অত্যাধুনিক সুবিধা সহ ভবন তৈরির আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন ইতিমধ্যে পাইকগাছার স্কুল কলেজ ও মাদ্রাসার উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অচিরেই আপনাদের সকল সকল দাবী-দাওয়া পূরণ করতে পারবো বলে আশা ব্যক্ত করেন।