২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:২৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা

গাজী নজরুলের শাস্তির দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬

  • শেয়ার করুন

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে তার ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন শ্যামনগরের বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে গাজী নজরুল ইসলামকে সংসদ সদস্য পদ বাতিলেরও দাবিও তুলেছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর সদরে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব দাবি জানানো হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বাবলাতলা মোড় হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মুখে এসে শেষ হয়। এরপর গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এসময় বিক্ষোভকারীরা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে হবে। তদন্তে কোনো ধরনের গাফিলতি না করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। কর্মসূচির একপর্যায়ে গাজী নজরুল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাকে কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ সময় গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, তিনি আগে জামায়াতের কর্মী ছিলেন। তাঁর দাবি, জামায়াতের ঘোষিত ও বর্তমানে থাকা কর্মীদের বিষয়ে মানুষের সামনে প্রকৃত বিষয় তুলে ধরা এবং তাদের কর্মকাণ্ড নিয়ে চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় আলোচনা করা প্রয়োজন।
এদিকে, রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গয় রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যায়। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য এর আগে গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের কয়েকটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এনিয়ে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। তিনি ওই তরুণীকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে দাবি করেছিলেন। পরবর্তীতে জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন