৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:৫৬

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

খুলনার রূপসায় তাক্বওয়া তাহমিদ উম্মাহ মাদ্রাসায় গভর্ণিং বোর্ডের প্রথম নির্বাচন

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনার রূপসা উপজেলার দেয়ারায় অবস্থিত তাক্বওয়া তাহমিদ উম্মাহ মাদ্রাসার গভর্ণিং বোর্ডের দ্বি-বার্ষিক নির্বাচন প্রথমবারের মতো তফসিল ঘোষণার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচন পরিচালনা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, গভর্ণিং বোর্ডের মোট ১৫টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে দুইজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এছাড়া ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে অবশিষ্ট তিনটি পদে ছয়জন প্রার্থীর মধ্যে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি পদ হলো, সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এস এম বাবুল ও কাজী আতিকুল্লাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ সাব্বির হোসেন ও শেখ আছাফুর রহমান। আর দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এস এ মুকুল ও শেখ সিরাজুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আতাউর রহমান রুনু। তাদের তত্ত্বাবধানে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রথমবারের মতো তফসিল ঘোষণার মাধ্যমে গভর্ণিং বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সহকারী কমিশনার রুনু জানান, মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে নির্বাচিত গভর্ণিং বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে লক্ষে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক এই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনায় নতুন নেতৃত্বের পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতি প্রার্থী এস এম বাবুল ও কাজী আতিকুল্লাহ পৃথকভাবে বলেন, নির্বাচিত হতে পারলে পরাজিত প্রার্থীকে সাথে নিয়েই মাদ্রাসার কল্যাণে সকল কাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবো ইনশাল্লাহ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন