২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

৩৮-তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬

  • শেয়ার করুন

ঢাকা, ১৪ জুলাই ২০২৬: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা” ১১-১৪ জুলাই ২০২৬ পর্যন্ত জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়।
৪র্থ দিনে সাঁতারে ২০ টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। তনন্মধ্যে ০৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়।

বিকেএসপি ৬৬টি স্বর্ণ, ৫৮ টি রৌপ্য, ৫৫ টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ১ম স্থান, নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় ২য় স্থান এবং মেঘনা মোহনা সুইমিং ক্লাব ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ৩য় স্থানে রয়েছে।

বালক বিভাগে ১৫-১৭-বৎসর বালক গ্রুপেমোঃ আব্দুল আজিম ১১টি স্বর্ণ ২টি রৌপ্য ৭টি রেকর্ড করে সেরা সাতারু নির্বাচিত হয় এবং বালিকা বিভাগে ১৩-১৪-বৎসর গ্রুপে ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণ, ১টি রৌপ্য পদকসহ ৪টি রেকর্ড করে সেরা বালিকা সাঁতারু নির্বাচিত হয়। ডাইভিং বালক বিভাগে সায়েদুল ইসলাম- বিকেএসপি ১টি স্বর্ণ পদক পেয়ে সেরা ডাইভার এবং বালিকা বিভাগে অর্পা দাস ৩টি স্বর্ণ-১টি নতুন জাতীয় রেকর্ড করে সেরা ডাইভার নির্বাচিত হয়েছে।

বিকাল ৪:০০ ঘটিকায় প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হারে আর্থিক পুরস্কার দেয়া হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন