২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শিকারির ফাঁদে পড়া হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত

প্রকাশিত: জুলাই ২, ২০২৬

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : বাংলাদেশ সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে কঠোর নজরদারির পরেও থামছেনা হরিণ শিকারিদের দৌরত্য । সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের ভারানী এলাকায় ফুড পেট্রোলিং এর সময় সিটকা ফাঁদে আটক পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। অবশেষে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই উদ্ধারকৃত হরিণটি আবারও সেই বনেই অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি টিম সুন্দরবনে ফুট প্রেট্রোলিং চালায়। এ সময় লোকালয় হতে ২ কিঃ মিঃ দুরে সত্যপীরের এলাকায় সিটকা ফাঁদে আটকা পড়া একটি হরিণ দেখতে পায় টিমের সদস্যরা। তাৎক্ষণিক জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। পরে মায়াবি হরিণটি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে। অভিযানকালে ঐ স্থানের আশপাশ এলাকা হতে ১২ টি সিটকা ফাঁদা উদ্ধার করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন