৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:১২

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মে ২০, ২০২৬

  • শেয়ার করুন

খুলনায় অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম এর সহযোগিতায় সিভিএ কার্যকরী দলের আয়োজনে বুধবার (২০ মে) বেলা ১১ টায় নগরীর বয়রাস্থ বিআইএম ভবনে এ প্রনয়ণ সভা অনুষ্ঠিত হয়। খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ ও ২ এর ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা রত্না দেবনাথ ও কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সিভিও কার্যকরী দলের সদস্য, শিশু, যুব, ইউএনডিএস, সিভিও এর অভিভাবক, ধর্মীয় নেতা, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন