৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৪৫

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনার প্রতিবাদে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে কয়রা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কয়রা প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্বে করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সমকাল পত্রিকার কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশিদ। এ সময় বক্তৃতা করেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর কয়রা-পাইকগাছা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, সহসভাপতি এড. আবু বকর সিদ্দিক, মোঃ আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা, মোস্তাফিজ রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রেজওয়ানুল করিম, নির্বাহী সদস্য শেখ সিরাজুদৌলা লিংকন, সদস্য বিএম আল আমিন, ইউনুস আলী, মুশফিকুর রহমান, মাছুম বিল্লাহ, আতাউর রহমান তুহিন ফরহাদ হোসেন, আশিকুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র অনলাইন করেসপন্ডেন্ট তরিকুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এ ধরনের হামলা ও ভয়ভীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু ব্যক্তি আক্রমণ নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তারা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন