২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:২০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

তালায় অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দের পর বিনষ্ট

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : তালায় মৌসুমের আগেই অপরিপক্ক আম ভাঙার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা ও ২ শত কেজি আম বাজেয়াপ্ত করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যু অফিসের সামনে হতে অপরিপক্ক ২ শত কেজি গোবিন্দভোগী বাজারজাত করার লক্ষ্য নেওয়া সময় আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত হোসেন। এ সময় অপরিপক্ক আম সংগ্রহের দায়ে মোঃ আবদুর রহিম নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে অর্থদণ্ড প্রদান করে এবং জব্দকৃত অপরিপক্ক আম বিনষ্ট করা হয়।

অভিযান প্রসঙ্গে তালা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত হোসেন জানান, মৌসুমের আগে অপরিপক্ক ফল সংগ্রহ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি সকলকে নির্ধারিত মৌসুম মেনে ফল সংগ্রহের জন্য সচেতন হওয়ার আহ্বান জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন