৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:৪২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ফকিরহাটের পিলজংগে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ গ্রামের মৎস্য চাষি সুকুমার বাগচি’র দুইবিঘার মৎস্য ঘেরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ব্যাপক মাছ চুরি ও ক্ষতি সাধন করেছে। এতে অসহায় ঐ চাষির প্রায় দুইলক্ষ টাকার ক্ষতি সাধিত হওয়ায় তিনি এখন পথে বসার উপক্রম হয়েছেন।

বুধবার (২২) গভীর রাতের কোন এক সময় এঘটনা ঘটেছে। জানা গেছে, পিলজংগ ৪নং ওয়ার্ডের বাসিন্দা সুকুমার বাগচি দীর্ঘদিন যাবৎ পাশ^বর্তী বাড়ির জনৈক শ্যামল দে ও সুকুমার দে’র নিকট হতে একটি দুই বিঘার পুকুর লীজ নিয়ে সেখানে মৎস্য চাষ করে আসছিলেন। ঘটনার দিন গভীর রাতে ঐ মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ব্যাপক মাছ চুরি করে পালিয়ে যায়। এবং এক বস্তা বিভিন্ন প্রকার মাছ নিয়ে যেতে না পেরে পুকুর পাড়ে ফেলে পালিয়ে যায়। বিষ প্রয়োগ করার ফলে অন্যান্য মাছ মোরে ফেসে উঠেছে।

এতে তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মৎস্য চাষি শুকুমার বাগচি বলেন, ধার দেনা করে পুকুরটি লীজ নিয়ে সেখানে মাছের চাষ করেছিলাম। কিন্তু সেখানে বিষ প্রয়োগ করে মাছ চুরি ও ক্ষতি সাধন করায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন