২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে নৌবাহিনী ও জেলা প্রশাসনের অর্থ সহায়তা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬

  • শেয়ার করুন

আলী আজীম, মোংলা : বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে।

বুধবার (২৮ মার্চ) দুপুরে মোংলার জেলা পরিষদ ডাকবাংলোতে নৌবাহিনী ও জেলা প্রশাসন প্রদত্ত এ সহায়তার টাকা নিহতদের পরিবারের হাতে তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

নৌবাহিনীর পক্ষ থেকে নিহত প্রত্যেকজন বাবদ তাদের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়া হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোংলার ৯ জনের পরিবারকে দেয়া হয়েছে মোট ২ লাখ ৪০ হাজার টাকা। অপরদিকে জেলা প্রশাসন থেকে রামপালের মাইক্রোবাস চালকের পরিবারকে দেয়া হয়েছে ৫০ হাজার টাকা।

বুধবার মোংলার ৯ জন ও রামপালের ১ জনের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে। আর বৃহস্পতিবার খুলনার কয়রার ৪ জনের পরিবারের কাছে নগদ সহায়তা প্রদাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল একেএম জাকির হোসাইন, মোংলা দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ জুবায়ের শাহীন, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় খুলনাগামী নৌবাহিনীর বাস ও মোংলাগামী মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়। এরমধ্যে ছিলো মোংলার বিএনপি নেতা আঃ রাজ্জাক পরিবারের ৯ জন, তার নতুন পুত্রবধূরসহ তাদের পরিবারের ৪ জন এবং মাইক্রোচালক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন