২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:৫৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

শ্যামনগরে ভোট দিলেন ১১০ বছরের আলেয়া বেগম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬

  • শেয়ার করুন

বিলাল হোসেন, শ্যামনগর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার মুন্সিগঞ্জে ভোট দিলেন ১১০ বছর বয়সী আলেয়া বেগম। উৎসব মুখে পরিবেশে ভোট দিতে পেরে খুশী তিনি। তার মত অন্যান্য ভোটাররাও ভোট দিতে খুশী হয়েছেন।

সরজমিনে দেখা যায়, মুন্সীগঞ্জ ২৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ১১০ বছর বয়সী আলেয়া বেগম। কি রকম ভোট হচ্ছে জানতে চাইলে তিনি জানান, ১৭ বছর ভোট দিতে পারি না। এবার মন খুলে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। সঙ্গে নিয়ে এসেছে আমার প্রতিবন্ধী মেয়ে ফুলিকে (৭৫) ও আমার ছেলের শাশুড়ি নূরজাহানকে (৯০)। তিনি বলেন, এটাই হয়তো আমার শেষ ভোট দেয়া। আনন্দের সাথে দিতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়ন নিয়ে ২ লক্ষ ৯৫ হাজার ৮৪৭ টি ভোটার নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠিত। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২১৬ ও নারী ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ৬২৭ ভোটার রয়েছে। শ্যামনগর ৪ আসনে ভোটাররা ৯৬ টি কেন্দ্র ভোট দিতে দিচ্ছেন।

এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ধানের শেষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডঃ মনিরুজ্জামান, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন কাজী নজরুল ইসলাম, হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজী মনির, নাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট আব্দুর রশিদ। এ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা জানান।

ভোট দিতে আসা আব্দুল্লাহ আল মামুন বলেন, মানুষ যে আনন্দের সাথে ভোট দিতে আসতে পারছে এটা দীর্ঘ ১৭ বছর পর মানুষ বুঝিয়ে দিছে। কে কার ভোট দেবে এটা বিষয় নয় মানুষ যে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এত সুন্দর নির্বাচনের পরিবেশ করে দেওয়াই অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানাই।

শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ১০ টা পর্যন্ত ১৫% ভোট পড়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন