৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:৪৫

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬

  • শেয়ার করুন

মোঃ সাগর হোসেন, বেনাপোল : যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গাতিপাড়া–দৌলতপুর সড়কের পাশে পরিত্যক্ত একটি বাড়ির গেট সংলগ্ন স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন