২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:৩১

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ইসলামী নীতিমালার আলোকে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে -আবুল কালাম আজাদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী নীতিমালার আলোকে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটিয়ে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সৎ ও ন্যায়ভিত্তিক ব্যবসা ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কপিলমুনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এবং হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ কামাল হোসেন, জেলা টিম সদস্য কাজী তামজিদ আলম, প্রফেসর আব্দুল মোমিন সানা, এডভোকেট আব্দুল মজিদ ও ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, পাইকগাছা পৌর জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা যাত্রাবাড়ী থানা কর্মপরিষদ সদস্য মোস্তফা আল মাদানী, গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কপিলমুনি বাজার শুধু মুসলমানদের নয়, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ বাজারকে ঘিরেই হাজারো হিন্দু ব্যবসায়ী, কারিগর ও শ্রমজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন