২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:০৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি-গোলাম পরওয়ার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তিনি ১৯৯১ সালের সমর্থন প্রসঙ্গ টেনে বলেন, অতীতে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছে। এখন সেই দলই নানা অভিযোগ ও সমালোচনা করছে।

আমার ভাইয়েরা উত্তর দেবেন। যখন ৭১ আর স্বাধীনতার কথা টেনে বলেন, বিএনপির বন্ধুরা তোমরাই তো পরওয়ার ভাইকে ডুমুরিয়ায় নিয়ে এসেছিলেন। এই দাড়িপাল্লায় তো তখন ভোট দিয়েছিলেন। তখন ৭১-৭২ মনে ছিল না? এখন এত দোষ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, চাকসু’র ভিপি ইব্রাহিম রনি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ সভাপতি আব্দুল কাইয়ুম জমাদ্দার। অন্যান্যের মধ্যে খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা জেলা সভাপতি ইউসুফ ফকির, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সেক্রেটারি দেপ প্রসাদ মন্ডল প্রমুখ।

এর আগে মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে তিনি গুটুদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর লোকজন ও হুজুরদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেহেশতের টিকিট বিক্রির অভিযোগ তোলা হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন