২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:০৭

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় ধানের শীষের প্রার্থীর নির্বাচনী মিছিল

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬

  • শেয়ার করুন

আলী আজীম, মোংলা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে মোংলায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শ্রমিক সংঘ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

মিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এছাড়া বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন, খোরশেদ আলম, বাবলু ভূইয়া, শাহজাহান ফকির, পৌর যুবদলের আহবায়ক ইমান হোসেন রিপন, সদস্য সচিব আবুল কাশেম, যুবদল নেতা রতন মাহমুদ, ওয়াসিম আরমান, সুমন মল্লিক, শ্রমিক দল নেতা জামাল হোসেন, মোঃ মনিরুজ্জামান, মনির হোসেন ও পৌর ছাত্রদল নেতা মীর সাগর, ইমরান হোসেন, সাগর নিলয় সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসময় বলেন, জনগণের ভোট ও অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতেই এই প্রচার কার্যক্রম। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে বাগেরহাট-৩ আসনের জনগণ ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন