২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:০৮

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দুর্নীতিবাজদের মাধ্যমে দেশ দূর্নীতিমুক্ত করা সম্ভব নয়-আব্দুল আউয়াল

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল দৌলতপুর থানার ৫ নং ওয়ার্ডের মহাসিন মোড়, দৌলতপুর কাঁচাবাজার, দৌলতপুর বাজার, আঞ্জুমান মসজিদ রোড, খানরোড ও কেসিসি মার্কেট ও বিনপানি রোড এলাকায় গণসংযোগ , পথসভা ও প্রচারপত্র বিলি করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারী ২০২৬) অনুষ্ঠিত এ গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও পথসভায় অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন বিগত দিনে বিএনপি এবং জামাতের সরকার দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে তাই দূর্নীতিবাজদের মাধ্যমে দেশ দূর্নীতিমুক্ত করা সম্ভব নয় ,আগামী নির্বাচনে চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও ধোঁকাবাজ মোনাফেকদের জনগণ লাল কার্ড দেখাবে।
অধ্যক্ষ আব্দুল আউয়াল ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান ।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির , দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সমন্বয়কারী মোঃ শাহরিয়ার তাজ , মোঃ আমজাদ হোসেন বন্দ, ওয়ার্ড সভাপতি আলহাজ্ব শাহজাহান ব্যাপারী সেক্রেটারী মোঃ নাজমুল শিকদার , আলহাজ্ব মাইনুর রহমান, মাওলানা ইমাম হোসেন মোঃ নাসির উদ্দিন, মোঃ কামাল হাওলাদার,যুব নেতা মহাসিন হাওলাদার, ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান, মোঃ বায়জিদ উসমানী, মোঃ তানভীর হাসান নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন