২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বন্ধ করতে হাতপাখায় ভোট দিন-আমানুল্লাহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বন্ধ করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি কৃষি খাতে আধুনিকায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে সদর থানার ২৮ নং ওয়ার্ডের মওলার বাড়ির মোড়, ছোট খালপাড়, বড় খালপাড়, জাকারিয়া রোড, জোড়াকল বাজার, টুটপাড়া মেইন রোড, কবরখানা রোড, পশ্চিম টুটপাড়া মেইন রোড, ফরিদ মোল্লার মোড়, মিয়াপাড়া মেইন রোড, করের বাজার, বাগান বাড়ি, ইলাক্সের মোড়, জাপান বাংলাদেশ রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগ কালে ভোটারদের সাথে তিনি এ অঙ্গীকারের কথা জানান।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, মোঃ মঈন উদ্দিন, আব্দুল মান্নান, রেদওয়ান করিম রিপন, মোঃ মাহবুব হাসান, বাদল মীর, আব্দুল আজিজ, সুমন হাওলাদার, আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, মইন খান, জাকির হোসেন, বুলবুল হোসেন, রমজান আলী, আল-আমিন, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, ইব্রাহিম মোল্লা, হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ উসামা আবরার, ফাহিমুর রহমান, রাজ, নুরুল করিম, আরাফাত শিকদার, মোঃ মাশরাফি, মোঃ মিরাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন