২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:৩৪

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে হবে-মাহফুজুর রহমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, সমাজে রাষ্ট্রে দূর্নীতি, ঘুষ, হত্যা, সন্ত্রাস বন্ধ করতে হলে আল্লাহর দেয়া জীবন বিধান আল-কুরআন নির্দেশিত ও মহানবী হয়রত মুহম্মাদ (সা.) প্রদর্শিত পথে চলতে হবে।
এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে কুরআন ও রাসুল (সা.) প্রেমিকদের দাঁড়িপাল্লা প্রতীকে রায় দিয়ে ইসলামী তথা ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) খুলনা-৩ আসনের দৌলতপুর থানার ১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে আইবিডাব্লিএফ সেক্রেটারি এস এম আজিজুর রহমান স্বপন, বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, বিএল কলেজ ছাত্রশিবির অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী, দৌলতপুর উত্তর সেক্রেটারি সালমান ফারসি, ১ নং ওয়ার্ড জামায়াতের আমীর মো. রেজাউল কবির, সেক্রেটারি মাওলানা সেলিম রেজা, ১ নং ওয়ার্ড মহিলা জামায়াত সেক্রেটারি হালিমা জব্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার, সেক্রেটারি ওসমান, ছাত্রশিবিরের ১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ সামসুল হক, ছাত্রশিবিরের সেক্রেটারি মিনহাজুর রহমান, জামায়াত নেতা এ বি এম মহিউদ্দিন আলমগীর, ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক হাবিবুর রহমান কানু, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ইউসুফ মিয়া, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, শ্রমিক নেতা সেলিম, আব্দুল হালিম, লায়লি বেগম, সুরাইয়া কান্তা, নাজমা আক্তার, মিস মায়েশা, আয়েশা, জালাল শেখ, আব্দুল্লাহ, বেলায়েত, জাহাঙ্গীর, জিয়া, শহীদুল, জয়নাল আবেদীন, ইয়াসিন, মিজানুর রহমান, শহিদুল আলম, আরিফ, রোজিনা মিয়া, ছাত্রশিবির নেতা আব্দুল ওয়াসি, আব্দুল্লাহ ইসলাম, তাজুল ইসলাম, ওসমান, তানভীর আজাদ ওভি , নাজিম খান, হাফেজ আব্দুল্লাহ, এসকে আলামিন, হাফেজ আরাফাত, আজিজুল ইসলাম, খায়রুল বাশার প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন