২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৭:৪৮

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হাতপাখায় হোক-আব্দুল আউয়াল

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল আউয়াল আজ শনিবার তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এসময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এবং ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ, সুশাসন, ধোঁকাবাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান।

পথসভায় অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, যে উদ্দেশ্য সামনে রেখে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ ও ২৪ এর জুলাই আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান করেছে একমাত্র ইসলামই সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। তাই তারুণদেরকে বলবো, তোমাদের জীবনের প্রথম ভোট পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের পক্ষে হাতপাখা মার্কায় হোক। তোমাদের প্রথম ভোট আল্লাহর মনোনীত আদর্শের পক্ষে হোক।
অধ্যক্ষ আব্দুল আউয়াল আরো বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি-আদর্শ হলো ইসলাম। জাহেলিয়াতের চরম বিশৃঙ্খলা দূর করে ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিল। ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ইসলাম সফলতার সঙ্গে বিশ্বকে পরিচালনা করেছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির , দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহম্মাদ শাহরিয়ার তাজ, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইমরান হোসেন বাবু , সহ সভাপতি মোঃ বশির উদ্দিন, সেক্রেটারি ক্বারী মোঃ কামরুল ইসলাম, মোঃ নাদের আলী মুন্সী, মোঃ মিলন হাওলাদার , মোঃ আকবর আলী,যুব নেতা মহাসিন হাওলাদার, মোঃ ইউসুফ ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান, মোঃ তানভীর হাসান নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন