২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:৩৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন আবুল কালাম আজাদ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা ও পাইকগ্ছাা উপজেলা দুটি সম্ভাবনাময় উপকূলীয় জনপদ।

সুন্দরবন সংলগ্ন নদী-নালা ও কৃষিনির্ভর অর্থনীতি এ অঞ্চলের বড় শক্তি। কিন্তু বাস্তবতা হচ্ছে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, নদীভাঙন ও অব্যবস্থাপনার কারণে এখানকার মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করছে।

এই এলাকার মানুষ প্রতিনিয়ত অর্থনৈতিক দুরবস্থার মধ্য বসবাস করছে। এলাকার উন্নয়নের প্রথম ও প্রধান অগ্রাধিকার হওয়া উচিত টেকসই ও দীর্ঘস্থায়ী বেড়িবাঁধ নির্মাণ।

আমি বিজয়ী হলে দলের পরিকল্পিত রাষ্ট্র পরিচালনার পাশাপাশি স্থানীয় সমস্যা সুদুর প্রসারী উন্নয়ন ঘটানো হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

সকালে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর জামে আরাবিয়া খাদিমুল ইসলাম মাদরাসা, আভিরুন মহিলা মাদরাসা, খাদিজাতুল মহিলা মাদরাসা, চৌমুনি তালিমুল কুরআন মাদরাসা, উম্মে হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা, কালুয়ার আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজালিয়া কালুয়া আলিম মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং বিকেলে লস্কর ইউনিয়নে গণসংযোগ করেন।

এ সময় ইসলামী ছাত্রশিবির খুলনা দক্ষিণ জেলার সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা উপজেলা সভাপতি মো. সাইদুল ইসলাম, পৌরসভার সাংগঠনিক সম্পাদক আসাদ আল হাফিজ, চাঁদখালী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজগর হুসাইন ও মো. শাহিনুর রহমান, সেক্রেটারি মো. খয়বর হোসাইন, সহকারী সেক্রেটারি মো. মাজাহারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আরজান আলী, লস্কর ইউনিয়ন আমীর মাওলানা মোজাফফর হোসেন, সেক্রেটারি মো. শামসুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল সবুর, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. মনজুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি ডা. আবুল কালাম, ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বনি আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন