২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:১০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

রামপালে জামায়াত প্রার্থী আ. ওয়াদুদের নির্বাচনী জনসভা

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

রামপাল প্রতিনিধ : বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় শহীদ মীনার চত্তরে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। রাজনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর হাফেজ জিএম ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল–মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ইকবাল হোসাইন, রামপাল উপজেলা এনসিপির রামপাল উপজেলা সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, রাজনগর উপজেলা সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি আমিরুল ইসলাম, রাজনগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা মাহাবুবুর রহমান, বিনয় কৃষ্ণ রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। সভায় রাজনগর ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন