২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:১০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

খুলনাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হাতপাখা-আব্দুল আউয়াল

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা মহানগরীর খালিশপুর ১৪ নং ওয়ার্ডের সবুরের মোড়, বৈকালী বাজার, জংশন মোড়, নেভি চেকপোস্ট ও কাদেরের বস্তুিসহ বিভিন্ন এলাকায় আজ (বৃহস্পতিবার) গণসংযোগ ও প্রচারপত্র বিতিরণ করেন খুলনা-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী ও হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন। এসময় তিনি খুলনা-৩ আসনকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, আপনারা শ্রমনির্ভর মানুষ, আপনাদের পরিবার, জীবনযাপন শ্রমের উপর নির্ভরশীল। আমাদের খালিশপুর শিল্পাঞ্চল আমাদের খুলনার ঐতিহ্য। কথা দিচ্ছি নির্বাচিত হলে আপনাদের ভোটে সংসদে গেলে রাষ্ট্রতত্ত্ব কলকারখানার কথা বলবো। আপনাদের চিরচেনা খালিশপুর আবারও পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, খুলনাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হাতপাখা। এই প্রতীকের মাধ্যমে খুলনাবাসী একটি নতুন, পরিচ্ছন্ন ও নৈতিক নেতৃত্ব বেছে নিতে পারবে ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এস এম আবু গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা সেক্রেটারি বাদশাহ খান, জিএম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ খলিলুর রহমান, সেক্রেটারি মোঃ বাদশা হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাতপাখা প্রতীক নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া দেখা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন