২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:৫৭

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে: মঞ্জু

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনটা হবে ব্যাতিক্রম। বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সে কারণে মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে এবং আমরাও মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ঢল নামছে।

আমরা অবাক হচ্ছি, এত মানুষ, এত আনন্দ মুখর পরিবেশ। তারা আসছে প্রার্থীর কাছে, প্রার্থীর সঙ্গে কথা বলতে চায়। জানাতে চায় তাদের অভিযোগের কথা। তারা যে পরিবর্তনটা চায়, সেটাই আমাদের জানাতে চায়। এবারের নির্বাচন উৎসব মুখর হবে, সুন্দর হবে। নির্বাচন নিয়ে কারও কোন অভিযোগ নেই, নির্বাচনী পরিবেশ খুবই ভাল। নির্বাচন কমিশন ও প্রশাসন সবাই ভাল কাজ করছে, আমরা চাই নির্বাচনের আগ পর্যন্ত সবাই ভাল কাজ করুক। এভাবে এগোলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার পাব। জনগন উন্নয়ন চায়, নিরাপত্তা চায়, আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর শেরে বাংলা রোড গল্লামারী এলাকায় এবং বেলা সাড়ে ১১টায় ২৫নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শুধু ভোট দিলেই চলবে না, সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে। দেশের সমস্যার সমাধান করতে হলে নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, আল জামাল ভূঁইয়া, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, মুজিবর রহমান, নিয়াজ আহমেদ তুহিন, মুজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, কামরুজ্জামান রুনু, শরিফুল ইসলাম বাবু, জামাল উদ্দিন, আব্দুল মতিন, আনিসুর রহমান আরজু, বাচ্চু মীর, খায়রুল ইসলাম লাল, সিদ্দিকুর রহমান, রিয়াজুর রহমান, মাহবুব হোসেন, শেখ আদনান, শরিফুল ইসলাম সাগর, মাজেদা খাতুন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন