৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:৩৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা-৩ আসনে দাঁড়িপাল্লাকে ঘিরে সাধারণ মানুষের নতুন প্রত্যাশা

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৩ আসনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মিছিল ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানকে কেন্দ্র করে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নারী-পুরুষ, তরুণ-কিশোর, শ্রমিক, কর্মজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দেয়ানা এলাকা রূপ নেয় এক জনসমাবেশে।

দলীয় কর্মসূচির পাশাপাশি এটি যেন হয়ে ওঠে সাধারণ মানুষের কথা বলার উন্মুক্ত মঞ্চ। খুলনা-৩ এর পাড়া-মহল্লায় এই মিছিল যেন নতুন এক বার্তা ছড়িয়ে দিয়েছে “ভোট মানে আমি, আমার পরিবার, আমার ভবিষ্যৎ।

গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, দৌলতপুর থানা জামায়াতের আমীর মোশাররফ আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সেক্রেটারি ডা. সাইফুজ্জামান, সরকারি বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, ছাত্রশিবিরের মহানগরীর প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, ছাত্রশিবিরের বিএল কলেজ সভাপতি হযরত আলী, সেক্রেটারি হোসাইন আহমেদ, ৫নং ওয়ার্ড আমীর জাকিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আমীর আমিনুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আমীর মো. রেজাউল করীম, এডভোকেট এহসানুল হক, দৌলতপুর দক্ষিণ ছাত্রশিবির সভাপতি মাহি চৌধুরী, সেক্রেটারি আবরার, ছাত্রশিবির সরকারি বি এল কলেজ অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী, দৌলতপুর থানা কর্মপরিষদ সদস্য হাসানুজ্জামান, ছাত্রশিবির ৬নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন