৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৮:৩০

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ফকিরহাটে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট বাণী অর্চনা পূষ্পার্ঘ অর্পণ ও বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাড়ি ও পূজামন্ডপে সকাল থেকে পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন। এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।

মূলঘর ইউনিয়নের কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পূজা আরম্ভ হয়।

পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠিকতা সম্পন্ন হয়। শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, সহকারী শিক্ষক ইতি মজুমদার, মিথুন কুমার রায়, মুক্তিপদ রায়, মায়া মজুমদার, অলোক কুমার পাল, পলাশ বিশ্বাস, স্বপ্না গোলদার, মানষী বড়াল, পার্থ প্রসুন রায়, মিতা গোমস্তা, মিলন কান্তি মোহন্ত ও নুপুর রায়সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় ও কংগ্রেস মোড় পুজা মন্দির সহ বিভিন্ন বাড়িতে এবং প্রতিষ্টানে অনুরুপ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন