২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:২৪

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

খালিশপুর থানায় হাতপাখা প্রার্থীর পক্ষে গণসংযোগ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে খালিশপুর থানায় গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত এ গণসংযোগে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফ, দ্বীন কায়েমী সংগঠনের সদর খলিলুর রহমান, থানা আন্দোলনের যুগ্ম সম্পাদক শোয়াইবুর রহমান ও মাঈনুল ইসলাম আকন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা মামুনুর রশীদ, নগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহদী হাসান মুন্নাসহ মিজান, ঈমন, বায়েজিদ, আফরোজ, রাজিব, ফজলুল করীমসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন