২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:৫২

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

জনগণের ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের ত্যাগ অতুলনীয় : বকুল

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬

  • শেয়ার করুন

‌তথ্য প্রতিবেদক : জিয়া পরিবারের মতো নির্যাতিত পরিবার বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। জনগণের ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের ত্যাগ অতুলনীয়। ভোট মানুষের এক মূল্যবান সম্পদ এবং এই ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী ঘরবাড়ি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে খালিশপুরের চিত্রালি বাজারে ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। আগামী নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন পর্যন্ত সবাইকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে। যাতে দেশের মানুষ এবার নিশ্চিন্তে ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

​চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই স্মরণ সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোবাশ্বির হোসেন শ্যামল।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান উল্লাহ বুলবুল, খালিশপুর থানা মহিলা দলের আহবায়ক সাহনাজ সারোয়ার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন