৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৩৯

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

খুলনা-২ ও ৩ আসনের ভোটকেন্দ্র প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে খুলনা মহানগরীর খুলনা-২ ও খুলনা-৩ আসনের সকল ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের সাথে ৬ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভাটি সকাল ১১টার সময় জেলা শিল্পকলা একাডেমী, খুলনার অডিটরিয়ামে শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার। এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা অঞ্চল ও রিটার্নিং অফিসার, খুলনা-৩ জনাব ফয়সল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, উপ-পুলিশ কমিশনার কেএমপি আবদুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, প্রধান প্রকৌশলী খুলনা সিটি কর্পোরেশন মশিউজ্জামান খান, থানা নির্বাচন অফিসার সোনাডাঙ্গা ও সহকারী রিটার্নিং অফিসার খুলনা-২ হারুন অর রশিদ।

এছাড়াও সভায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সকল প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দও উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্র প্রস্তুতি, বিদ্যুৎ ও ওয়াশরুমের ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা এবং ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সমন্বয় করা।
জেলা প্রশাসক সকল প্রতিষ্ঠান প্রধানকে ভোটকেন্দ্র সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন