২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৬:২৬

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬

  • শেয়ার করুন

ঢাকা : সামাজিক কার্যক্রম ও মানবিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা’র উদ্যোগে আজ সোমবার গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত নাবিক আবাসিক এলাকায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এ সময় অন্যান্যদের মাঝে চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান বিএনএফডব্লিউএ ঢাকা, বিএনএফডব্লিউএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এবং বিএনএফডব্লিউএ ঢাকা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র তুলে দেন। সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্যে সংঘের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট উপস্থিত নারী-পুরুষদের খোঁজখবর নেন এবং শীতকালীন কষ্ট লাঘবে বাংলাদেশ নৌবাহিনী ও বিএনএফডব্লিউএ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। বিএনএফডব্লিউএ’র এ ধরনের উদ্যোগ বাংলাদেশ নৌবাহিনীর মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন