২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:৩০

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

হৃদিষা রায় বৃন্দার সাফল্য

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জনপ্রিয় অনুষ্ঠান শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর আধুনিক গানের অডিশনের চূড়ান্ত বাছাইপর্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা জেলার পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা।

 

তিনি (রেজি. নং: KHU1 101571) হিসেবে অংশ নিয়ে দেশের ৩৫ জন চূড়ান্ত বাছাইপ্রাপ্ত প্রতিযোগীর মধ্যে ৭ম স্থান অর্জন করেন।

হৃদিষা রায় বৃন্দা খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক গ্রামের কন্যা। তিনি রূপালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়, ঢাকার সহকারী মহাব্যবস্থাপক দীপঙ্কর রায় ও রমা মন্ডল দম্পতির একমাত্র কন্যা।

তার এই অসাধারণ সাফল্যে স্থানীয়ভাবে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। পাইকগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদিষা রায় বৃন্দাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, “হৃদিষার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, এটি পুরো পাইকগাছা উপজেলার গর্ব।

হৃদিষা রায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন