১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৮:৪৪

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

কয়রায় হরিণের ৪৪ কেজি মাংসসহ যুবক আটক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার কয়রা থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক হয়েছে। সে ৬নং কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তার বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করেছে যৌথ বাহিনী।

কয়রা থানার এস আই তারিক মাহমুদ বলেন, নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে ৬নং কয়রা গ্রামে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে কয়রা থানায় মামলা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন