২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:০৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর অভিযানে দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা, ০৯ অক্টোবর ২০২৫: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (০৯-১০-২০২৫) রাত ২১০০ ঘটিকায় খুলনা জেলাস্থ দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের ০২ নং হাজীগ্রাম বাইসুমার খেয়া ঘাট সংলগ্ন (ধানের চাতাল) এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। উক্ত অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: তামিম (২০) কে ইয়াবা বেচার সময় ৩৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদকসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন