১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:৩১

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনায় মৃত চারজন সরকারি কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকা করে ৩২ লাখ টাকা ও অপর দুইজন স্থায়ী অক্ষমতাজনিত (অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত) পরিবারকে ৪ লাখ টাকা করে ৮ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ চেক হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত) অনুযায়ী বিভাগীয় আবেদন যাচাই-বাছাই ও সুপারিশ কমিটির সভার সুপারিশের আলোকে চারজন মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের ৮ লাখ টাকা করে ৩২ লাখ টাকা ও অপর দুইজন স্থায়ী অক্ষমতাজনিত (অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত) পরিবারকে ৪ লাখ টাকা করে ৮ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ চেক হস্তান্তর করেন। এ সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন