৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:২২

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ‘বার্ষিক সাধারণ সভা’ অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৫। বর্তমান এডহক কমিটি আজ শুক্রবার (২৬-০৯-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা হাজী মহসিন অডিটোরিয়ামে এ সভার অয়োজন করে। নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান এর সভাপতিত্বে বহুল প্রত্যাশিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় বিগত দিনে প্রাক্তন সাঁতারু ও সংগঠকদের যারা মৃত্যবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরবর্তীতে সভাপতি তাঁর স্বাগত ভাষণ প্রদান করেন। সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ ২০২৪-২০২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে। এছাড়াও সভায় ফেডারেশনের গঠনতন্ত্র সম্পর্কে বিষদ আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এ সময় সভাপতি সকল সদস্য ও অংশীজনদের সম্মতিক্রমে উত্থাপিত প্রস্তাবনাসমূহ অনুমোদন প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, সুইমিং ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। এছাড়াও এ সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন