২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ভোলায় অবৈধ সিগারেটসহ নৌবাহিনীর হাতে আটক ৩

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫

  • শেয়ার করুন

ভোলা, ০৯ আগস্ট ২০২৫ : বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০৯-০৮-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ ভোলা সদরস্থ মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে কল্যাণী ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজ কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়া জাল/নকল ব্যান্ডরোল সম্বলিত ব¬্যাক কিং ১১ হাজার ৩২০ শলাকা, ওসাকা ৮ হাজার ৮৮০ শলাকা, টি-২০ ব্র্যান্ডের ৪ হাজার ৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১ লাখ ৩৯ হাজার ৬১০ শলাকা সিগারেট জব্দ করা হয়। অভিযানদ্বয়ে জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য টাকা সাত লক্ষ একত্রিশ হাজার আটশত টাকা। এছাড়াও, অবৈধ সিগারেট মজুদ এবং বাজারজাতকরণের দায়ে ৩ জনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে জব্দকৃত সিগারেটসহ আটককৃতদের সংশি¬ষ্ট থানায় সোপর্দ করা হয়।
জাতীয় রাজস্ব রক্ষায় নৌবাহিনীর এরূপ অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে। উলে¬খ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন