২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫

  • শেয়ার করুন

বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন রেল স্টেশন সংলগ্ন বার্মাশীল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশী চালিয়ে ৭৩৬ লিটার অবৈধ চোলাই মদ জব্দ করা হয়। এ সময়ে মাদক তৈরি ও ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে সেকেন্দার ওরফে
সিকু-কে হাতেনাতে আটক করা হয়।
এছাড়াও, অন্য আরেকটি পৃথক অভিযানে বরগুনার তালতলী উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন ও মোছাঃ রহিমা খাতুনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন