৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:৫৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

সেন্টমার্টিনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫

  • শেয়ার করুন

সেন্টমার্টিন, ৩০ জুলাই ২০২৫:বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রায়শই অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করে আসছে। এ ধারাবাহিকতায় আজ বুধবার (৩০-০৭-২০২৫) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে এবং ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন এর সার্বিক ব্যবস্থাপনায় সেন্টমার্টিন দ্বীপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দ্বীপের কয়েকশ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।


সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের করণে ভারী বর্ষণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এতে দ্বীপের জনমানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। ফলে বেশ কিছু পরিবারের দৈন্দিন আয় বন্ধ হয়ে যায় এবং খাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির সংকট দেখা দেয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন অসহায় পরিবারগুলোর মাঝে বিনামূল্যে ত্রাণ সহায়তা প্রদান করে। এতে দরিদ্র ও উপার্জন করতে না পারা মানুষজনের পরিবারের সদস্যদের কষ্ট লাঘব হয়। স্থানীয় জনগণ নৌবাহিনীর এই মানবিক কর্মকাণ্ডের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায়। বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা প্রশমনে কাজ করে থাকে। ভবিষ্যতেও নৌবাহিনীর এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন