২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:১৮

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

কয়রায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : দূর্যোগ প্রবণ উপজেলা খুলনার কয়রায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় উপজেলার মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

কমান্ড খুলনা নৌ অঞ্চলের আয়োজনে দিনব্যাপি এ কর্মসূচীতে কয়রা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসেন। পাশাপাশি এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সোনিয়া খাতুন নামে এক সেবাগ্রহীতা জানান, এখানকার চিকিৎসা সেবার মান অনেক ভাল। চিকিৎসকদের সঙ্গে মন খুলে রোগের বর্ণনা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

হাবিুল্লাহ বাহার নামে এক ব্যাক্তি প্রায় ৭ কিলোমিটার দুর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি বলেন, নৌবাহিনীর চিকিৎসাসেবা অনেক উন্নত মনে করে এখানে এসেছিলাম। সুন্দর পরিবেশে চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি।

সোনিয়া খাতুন এবং হাবিবুল্লাহ বাহারের মতো সেখানে দিনব্যাপি তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। প্রত্যন্ত এলাকায় যেখানে উন্নত চিকিৎসাসেবা পায় না মানুষ, সেখানে এমন সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।

সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশ নৌবাহিনী এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকুল পরিস্থিতির মধ্যে অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌ-বাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন