২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর অভিযানে বরগুনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫

  • শেয়ার করুন

বরগুনা, ১০ জুলাই ২০২৫: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১০-০৭-২০২৫) দিবাগত রাতে বরগুনা জেলার বামনা উপজেলার বামনা ইউনিয়ন এর সোনাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন এবং মোঃ তরিকুল ইসলাম মামুন নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, অবৈধ ব্যবসার কাজে ব্যবহৃত ০১ টি ডিসকভার মোটরসাইকেল, ০১ টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ০৩ টি মোবাইল ফোন এবং মানিব্যাগসহ ১৩৫০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বামনা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন